সাম্প্রতিক খবর
ডাউনলোড
মাদরাসার তথ্য

 

 

মাওলানা মো: খতিবুর রহমান

অধ্যক্ষ

 মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদরাসা

 বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।

  মোবাইল : 01714692121

প্রতিষ্ঠান প্রধানে বানী : 

বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থায় শিক্ষার সাথে তথ্য প্রযুক্তির রয়েছে অবিচ্ছেদ্য সম্পৃক্তি। বিশেষ করে শিক্ষা ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার হয়ে উঠেছে অপরিহার্য। বলা হচ্ছে তথ্য প্রযুক্তির অমিতশক্তি আজ সারা বিশ্বকে পরিচালনা করছে। মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদরাসা মাদরাসা এ অমিত শক্তিকে শিক্ষার সেবাকার্যক্রম ব্যবস্থাপনায় যথাযথ ভাবে প্রয়োগের মাধ্যমে সেবার মানোন্নয়নে বদ্ধপরিকর। এ লক্ষ্যে 128741.ebmeb.gov.bd ঠিকানার ওয়েবসাইট প্রণয়ন করা হয়েছে। এ ওয়েব সাইটের মাধ্যমে সকল কার্যক্রমে কার্যকর গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি গুণগত উৎকর্ষ সাধিত হবে। তথ্য সমৃদ্ধ এ সাইট মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদরাসা এর মুখপাত্র হিসেবে কাজ করবে।

দেশ জাতিকে উন্নতির দ্বার প্রান্তে পৌঁছে দিতে তথ্য প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই। জ্ঞান ভিত্তিক ও ন্যায় ভিত্তিক সমাজ এবং আলোকিত জাতি গঠনে শিক্ষা একটি পূর্ব শর্ত। এ প্রতিশ্রুতি নিয়ে জ্ঞান ভিত্তিক ও আলোকিত সমাজ নির্মাণ, শিক্ষাঙ্গনে আলোকিত মানুষ গড়ার পরিবেশ সৃষ্টি, নকল, দূর্নীতি, সন্ত্রাস, মাদক, নেশামুক্ত সমাজ গড়ার নিরলস সংগ্রাম এবং দৃঢ় প্রত্যয় নিয়ে উত্তর অঞ্চলের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২নং চাড়োল ইউনিয়নের অন্তর্গত মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদরাসা প্রতিষ্ঠত হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদরাসা বোর্ডের আওতাধীন জেডিসি , দাখিল পাবলিক পরীক্ষা এবং বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা, বার্ষিক ওয়াজ মাহফিল বহুবিধ কার্য পালন করে চলছে। আগামী দিনের পথচলায় সবার সহযোগীতা একান্তভাবে কাম্য।